শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি: হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা

ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন।

ট্রাম্পের হুমকি: হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান দ্বন্দ্বের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণার হুমকি দিয়েছেন। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর তিনি দ্রুত হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে এবং অবরোধের কারণে কোনো জাহাজ সেখানে পার হতে পারবে না।

এদিকে, শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চায়, তবে প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিতে তারা প্রস্তুত নয়।

ট্রাম্প আরও জানান, ইরানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। তারা কোনো টাকা বা নৌবাহিনী নেই, এবং তাদের সৈন্যদের বেতন দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ইরানে ৩৫০% মুদ্রাস্ফীতি হয়েছে।

বিজ্ঞাপন