রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগোচ্ছে: ট্রাম্প

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে ট্রাম্পের দাবি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগোচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তিনি জানান, এই জলপথ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প বলেন, "মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির সম্পূর্ণ দেখভাল করছে।" এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবরোধ এড়িয়ে চলার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

সেন্টকম আরও জানায়, তিনটি জাহাজ আটক করা হয়েছে এবং দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

কাতারও একইভাবে জানিয়েছে যে, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে।

বিজ্ঞাপন