মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি কলম্বিয়ার উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি চীনে টাইফুন ডলফিনের আঘাতে এক মিলিয়ন মানুষকে সরানো হয়েছে তাতারস্তানে ইউক্রেনের ড্রোন হামলায় ১৩ জন নিহত রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত মক্কা চুক্তির পরদিন সৌদিতে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ব্রিটিশ কলাম্বিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি, হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল: ২০ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে থাইল্যান্ডে স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ কিয়েভের কাছে রাশিয়ার হামলায় শিশুসহ তিনজন নিহত
অর্থনীতি

বিদেশে উচ্চশিক্ষার খরচ ব্যাংক কার্ডে পরিশোধের সুযোগ

বিদেশে শিক্ষার্থীদের জন্য ব্যাংক কার্ডে খরচ পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক।

বিদেশে উচ্চশিক্ষার খরচ ব্যাংক কার্ডে পরিশোধের সুযোগ

বিদেশে শিক্ষার্থীদের টিউশন ফি ও অন্যান্য শিক্ষাব্যয় পরিশোধের জন্য আন্তর্জাতিক ডেবিট, প্রিপেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষার্থীর নামে অথবা শিক্ষাব্যয় বহনকারী ব্যক্তির নামে এই কার্ড ইস্যু করা হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

নির্ধারিত সময়সীমার মধ্যে শুধুমাত্র অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের জন্য এই কার্ড ব্যবহার করা যাবে। এডি ব্যাংকগুলোকে যথাযথ রেকর্ড সংরক্ষণ ও নির্ধারিত কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে সব লেনদেনের প্রতিবেদন জমা দিতে হবে।

তবে শিক্ষাব্যয় পরিশোধের জন্য এই লেনদেন ভ্রমণ কোটার সঙ্গে সমন্বয় করা হবে না। অনুমোদিত ব্যাংকগুলো এ উদ্দেশ্যে ডেবিট, প্রিপেইড বা ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে।

ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে ইস্যুকারী ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালা অনুযায়ী প্রযোজ্য সীমা নির্ধারণ করবে।

বিজ্ঞাপন