ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে ৫০ হাজারের বেশি নতুন সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানান।
জেলেনস্কির দাবি, নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে। এছাড়া, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের জুনে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের সঙ্গে একটি কৌশলগত চুক্তিতে সই করেন। চুক্তির শর্ত অনুযায়ী, স্বাক্ষরকারী কোনো দেশ বাইরের কোনো শক্তি দ্বারা আক্রান্ত হলে অপর দেশ সহযোগিতার জন্য এগিয়ে আসবে।
চুক্তির আওতায়, ওই বছরই প্রথমবারের মতো মস্কোতে ১৪ হাজার সেনা পাঠিয়েছিল পিয়ংইয়ং।