শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকের সাথে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উচ্চতা: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সেরা অবস্থানের কথা জানিয়েছেন।

ইরাকের সাথে ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উচ্চতা: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, প্রতিবেশী ইরাকের সাথে ইরানের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক এখন সবচেয়ে সুদৃঢ় ও সেরা অবস্থানে রয়েছে।

৩ আগস্ট কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরাঘচি বলেন, সৌভাগ্যবশত, ইরাক সরকারের সাথে ইরানের সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে।

তিনি ইরাকি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরে দুই দেশের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে।

আরাঘচি আরও বলেন, ইরান ও ইরাকের এই সহযোগিতা আনুষ্ঠানিকতার চেয়ে বেশি; দুই দেশ সাধারণ আঞ্চলিক ইস্যুগুলোতে অভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রহণের পাশাপাশি অর্থনৈতিক বিনিময় ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সমন্বয়ের সাথে কাজ করছে।

বিজ্ঞাপন