বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বাড়াতে চায় না, শত্রুর হস্তক্ষেপ মেনে নেবে না: পেজেশকিয়ান

ইরান যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, বলেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

ইরান যুদ্ধ বাড়াতে চায় না, শত্রুর হস্তক্ষেপ মেনে নেবে না: পেজেশকিয়ান

ইরান যুদ্ধের পরিধি বাড়াতে চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান সীমান্ত রক্ষায় দৃঢ় অবস্থানে থাকলেও শত্রুর হস্তক্ষেপের কোনো প্রলোভন মেনে নেওয়া হবে না।

বার্তা সংস্থা এএফপি'র খবর অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) পেজেশকিয়ানকে উদ্ধৃত করে জানায়, ‘আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শত্রুর হস্তক্ষেপের কোনো প্রলোভন থাকবে না, অনুপ্রবেশের কোনো সুযোগ থাকবে না এবং আমাদের বিভক্ত বা ধ্বংস করার কোনো পথও থাকবে না।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। তবে তেহরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা করা হয়নি।

এই পরিস্থিতিতে ট্রাম্পের আলোচনার দাবি এবং তেহরানের সরাসরি অস্বীকারের ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের বাস্তব অবস্থা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পেজেশকিয়ান ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানের পাশাপাশি সংঘাত আরও বিস্তৃত না করার ইঙ্গিত দিলেও, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা সম্পর্কে তেহরানের অবস্থান এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন