বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

গাজায় পিআইজে শীর্ষ কমান্ডার মাহমুদ ফাতাইরের হত্যার দাবি ইসরায়েলের

গাজার দেইর আল-বালাহ এলাকায় পিআইজে কমান্ডার মাহমুদ ফাতাইরের হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

গাজায় পিআইজে শীর্ষ কমান্ডার মাহমুদ ফাতাইরের হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকায় গত সপ্তাহে এক হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) সংগঠনের শীর্ষ কমান্ডার মাহমুদ ফাতাইরকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সোমবার (৩ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, মাহমুদ ফাতাইর ২০২৩ সালের ৭ অক্টোবরের সীমান্ত অতিক্রমণ অভিযানে অংশ নিয়েছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও অভিযোগ করেছে যে, তিনি 'রোম ব্রাসলাভস্কি' নামের এক ইসরায়েলি নাগরিককে জিম্মি করার সাথে যুক্ত ছিলেন।

তবে, ফাতাইরের বিরুদ্ধে এই অভিযোগের সপক্ষে ইসরায়েলি সামরিক দফতর কোন স্পষ্ট প্রমাণ উপস্থাপন করেনি।

এদিকে, ঘটনার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন