মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন নৌ অবরোধের বিরুদ্ধে তেহরানের কঠোর অবস্থান

ইরান মার্কিন নৌ অবরোধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, হরমুজ প্রণালিতে দ্বিতীয় করিডর খোলার অনুমতি দেবে না।

মার্কিন নৌ অবরোধের বিরুদ্ধে তেহরানের কঠোর অবস্থান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ দেশটি মেনে নেবে না। তিনি সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

রেজায়ি জানান, এই অবরোধ চলতে থাকলে মার্কিন জাহাজ ও বাহিনী গুরুতর ঝুঁকি এবং হতাহতের মুখে পড়বে। তিনি যুক্তরাষ্ট্রকে তাদের আচরণ পরিবর্তনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, "হরমুজ প্রণালিতে দ্বিতীয় কোনো করিডর খোলার অনুমতি আমরা কখনোই দেব না।" এর আগে গত জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আবারও জোরদার করে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা গত জুলাই থেকে অন্তত ৪৪টি জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, দুটি জাহাজ অচল করেছে এবং আরও দুটি জাহাজে অভিযান চালিয়েছে।

বিজ্ঞাপন