সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি যশোরের স্কুলে ছাত্রীকে ধর্ষণ: শিক্ষককে পালাতে সহায়তা, ২ গ্রেফতার
বিনোদন

ঢাকায় কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

ঢাকায় আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম, ২৮ আগস্ট কনসার্টে গাইবেন তিনি।

ঢাকায় কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি মাসের ২৮ তারিখ রাজধানী ঢাকায় আয়োজিত একটি কনসার্টে তিনি গাইবেন।

হাসান রহিম তাঁর ইনস্টাগ্রাম পোস্টে এই কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন। ‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীত সফরের অংশ হিসেবে বাংলাদেশে পারফর্ম করবেন তিনি।

আয়োজক প্রতিষ্ঠান কেওয়াইএন আর্ট জানিয়েছে, কনসার্টটি রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

হাসান রহিম আরঅ্যান্ডবি, হিপহপ এবং ইন্ডি-পপ সংগীতের জন্য পরিচিত। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে তাঁর গাওয়া ‘পিছে হাট’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এছাড়া, তাঁর অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’ এবং ‘মেহবুবা’ উল্লেখযোগ্য। গত ২৪ জুলাই ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম।

তবে, পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের কনসার্ট অনুমতি না পাওয়ায় বাতিল করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশন জানিয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল হয়েছে।

বিজ্ঞাপন