শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শেরপুরে ভাতিজাদের হামলায় গৃহবধূ নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হামলায় নিহত গৃহবধূ ছানিয়া বেগম।

শেরপুরে ভাতিজাদের হামলায় গৃহবধূ নিহত

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজাদের হাতে খুন হয়েছেন ৫২ বছর বয়সী গৃহবধূ ছানিয়া বেগম। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিয়া বেগম গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে স্বজনরা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

বিজ্ঞাপন