শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পটুয়াখালীতে টমটম চাপায় মায়ের মৃত্যু, সন্তানের সামনে

পটুয়াখালীতে টমটমের চাপায় এক নারীর মৃত্যু, ঘটনাস্থলে চালক আটক।

পটুয়াখালীতে টমটম চাপায় মায়ের মৃত্যু, সন্তানের সামনে

পটুয়াখালী শহরের লতিফ স্কুল রোড এলাকায় সিমেন্টবাহী টমটমের চাপায় ৫০ বছর বয়সী হোসনেয়ারা বেগম নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনেয়ারা বেগমের স্বামী মো. ফারুক শরীফ জানান, তার স্ত্রী ছোট মেয়ে নিয়ে ভাড়া বাসা দেখার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদের পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি দ্রুত গতির সিমেন্টবাহী টমটম এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর টমটম চালককে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। হোসনেয়ারা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ডাক্তার আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন রয়েছে। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, 'ঘটনাস্থল থেকে টমটম ও চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

বিজ্ঞাপন