শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরাকে যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ২০ ইরান-সমর্থিত যোদ্ধা

ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি বাহিনীর যৌথ হামলায় ২০ ইরান-সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে।

ইরাকে যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, নিহত ২০ ইরান-সমর্থিত যোদ্ধা

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি বাহিনীর যৌথ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ জন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) নির্দেশনায় ইরাকি সশস্ত্র গোষ্ঠী মার্কিন ঘাঁটি ও সৌদি জ্বালানি স্থাপনায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

সেন্টকমের তথ্যমতে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন স্থাপনা লক্ষ্য করে ৬০০টির বেশি হামলার চেষ্টা করেছে। এই পরিস্থিতিতে তারা দ্রুত হামলা বন্ধ না করলে আরও জোরালো সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদি জরুরি বৈঠক ডেকেছেন। হামলার পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকও উল্লেখযোগ্য। বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ ছিল।

এছাড়া, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং নিজেদের নিয়ন্ত্রণ রাখার প্রস্তাব দিয়েছে।

বিজ্ঞাপন