রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর আহ্বান: জাপানি বিনিয়োগ বাড়াতে সহযোগিতা প্রয়োজন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি বিনিয়োগ বাড়াতে সহযোগিতার আহ্বান জানালেন।

প্রধানমন্ত্রীর আহ্বান: জাপানি বিনিয়োগ বাড়াতে সহযোগিতা প্রয়োজন

দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন