শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মিরাজের নেতৃত্বে পরিবর্তন, নতুন অধিনায়ক লিটন দাস হতে পারেন

মিরাজের নেতৃত্ব শেষ হতে যাচ্ছে, লিটন দাস হতে পারেন নতুন অধিনায়ক।

মিরাজের নেতৃত্বে পরিবর্তন, নতুন অধিনায়ক লিটন দাস হতে পারেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধ্যায় শেষ হওয়ার পথে। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় এই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

বোর্ড সভায় আলোচনা হবে সাদা বলের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে। বিসিবি বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ওয়ানডের নেতৃত্বে দেখতে চায়। অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকবেন।

টি-টোয়েন্টিতে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করা তাওহীদ হৃদয়কে ওয়ানডের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি হৃদয় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে। বিসিবির সূত্র জানায়, শুরুতে শান্তকেও ওয়ানডে অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিল, তবে পরে বোর্ড সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

বোর্ড মনে করছে, সাদা বল ও লাল বলের জন্য আলাদা অধিনায়ক থাকলে দুই ফরম্যাটের জন্য পরিকল্পনা করা সহজ হবে। এতে শান্ত টেস্ট দলের নেতৃত্বে মনোযোগ দিতে পারবেন এবং লিটন সাদা বলের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবেন।

বিজ্ঞাপন