রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলো ভারত

ভারত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জিম্বাবুেকে হারিয়ে।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলো ভারত

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান অধিকার করেছে ভারত। জিম্বাবুয়েকে টানা তিন ম্যাচে হারিয়ে (হোয়াইটওয়াশ) সিরিজ জেতার ফলে এই পরিবর্তন ঘটেছে টিম ইন্ডিয়ার।

সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিং অনুযায়ী, ভারত ২৬৮ রেটিং পেয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে এসেছে। দুই দলের রেটিং সমান হলেও টাইব্রেকিং নিয়মে এগিয়ে রয়েছে ভারত।

ভারতের পয়েন্ট ১৬ হাজার ৩৬৬, অন্যদিকে ইংল্যান্ডের পয়েন্ট ১০ হাজার ১৮৬। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, এরপর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ ২২৪ রেটিং নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে। এ ছাড়া শ্রীলঙ্কা ও আফগানিস্তানের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি।

বিশ্বকাপ জয়ের পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও জিম্বাবুয়ে সফরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রেয়াস আয়ারের দল।

বিজ্ঞাপন