মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
খেলাধুলা

ম্যানচেস্টার সিটি উজবেক ডিফেন্ডার কুজানভের সঙ্গে চুক্তি নবায়ন করেছে

ম্যানচেস্টার সিটি উজবেক ডিফেন্ডার কুজানভের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে।

ম্যানচেস্টার সিটি উজবেক ডিফেন্ডার কুজানভের সঙ্গে চুক্তি নবায়ন করেছে

ম্যানচেস্টার সিটি উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডার আব্দুখোদির কুজানভের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছে। শনিবার (২৫ জুলাই) ক্লাবটি এক বিবৃতিতে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৫ সালে লসঁ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর কুজানভ অল্প সময়ের মধ্যে রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেন। গত মৌসুমে এফএ কাপ ও লিগ কাপ জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি দুই ফাইনালেও খেলেছেন।

কুজানভ জাতীয় দলের জার্সিতে উজবেকিস্তানের ইতিহাসে প্রথম বিশ্বকাপ নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাকে উজবেকিস্তানে গতির জন্য ‘দ্য ট্রেন’ নামে পরিচিত। নতুন চুক্তির মাধ্যমে কুজানভের ওপর দীর্ঘমেয়াদি আস্থা প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি।

বিজ্ঞাপন