শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বৈভব সূর্যবংশীর ইতিহাস গড়ার পথে নতুন মাইলফলক

বৈভব সূর্যবংশী জিম্বাবুয়ের বিরুদ্ধে ফিফটি করে নতুন রেকর্ড গড়লেন।

বৈভব সূর্যবংশীর ইতিহাস গড়ার পথে নতুন মাইলফলক

রোববার হারারেতে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে দুর্দান্ত এক ফিফটি করে ফের ইতিহাস গড়লেন ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।

১৫ বছর বয়সী এই বিস্ময় বালক ৩১ বলে ৬টি চার ও ২টি ছক্কায় পূর্ণ করেন তাঁর অর্ধশতক। ম্যাচের পুরো সময় তিনি জিম্বাবুয়ের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান এবং নিজের নিয়ন্ত্রণে রাখেন।

এটি চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যবংশীর দ্বিতীয় ফিফটি। এই ইনিংসের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বছর বয়স হওয়ার আগেই দুটি ফিফটি করার একক রেকর্ড গড়লেন।

এর আগে এই তালিকায় নাম ছিল নেপালের কুশাল মাল্লার। বৈভবের এই কৃতিত্ব ক্রিকেট জগতে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলে দুটি পরিবর্তন আনা হয়; ইনজুরিতে পড়া প্রিন্স যাদবের জায়গায় সুযোগ পান পেসার অশোক শর্মা এবং শিবম দুবের স্থলাভিষিক্ত হন সূর্যংশ শেডগে।

অন্যদিকে, জিম্বাবুয়ে দলেও চোটের কারণে পেসার রিচার্ড এনগারাভার জায়গায় দলে আসেন ওয়েলিংটন মাসাকাদজা।

বিজ্ঞাপন