শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্প: ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রের অভাব নেই

ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রের কোনো অভাব নেই।

ট্রাম্প: ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্রের অভাব নেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালাতে অস্ত্রের সংকটের খবর প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "আমাদের কাছে প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্র রয়েছে।"

নিউ ইয়র্ক টাইমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাথে চলমান সংঘাতে ইন্টারসেপ্টরের ঘাটতি মার্কিন সামরিক কৌশলকে ব্যাহত করছে। এই অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্প দ্য ওয়াল স্ট্রিট জার্নালে এক বিবৃতিতে বলেন, "বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে।"

ট্রাম্পের এই মন্তব্যের পর, ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, প্যাট্রিয়ট এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের সীমিত মজুত দিয়েই মার্কিন বাহিনী পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবে।

তিনি বলেন, "মার্কিন সামরিক বাহিনীর মজুত বিপজ্জনকভাবে কমে যাওয়ার উদ্বেগ সত্ত্বেও, আমাদের সামর্থ্য যথেষ্ট।"

বিজ্ঞাপন