সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসি প্রথমবার জনসমক্ষে, রোসারিওতে ক্লাব ম্যাচে উপস্থিত

মেসি রোসারিওতে প্রথমবার জনসমক্ষে, লিওনেস দে রোসারিওর ম্যাচে উপস্থিত হন।

মেসি প্রথমবার জনসমক্ষে, রোসারিওতে ক্লাব ম্যাচে উপস্থিত

বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল লিওনেল মেসিকে। তিনি নিজ শহর রোসারিওতে দেশটির চতুর্থ স্তরের ক্লাব লিওনেস দে রোসারিওর ম্যাচ দেখতে যান।

মেসির বড় ভাই মাতিয়াস মেসি ক্লাবটির সভাপতি। ২০১৫ সালে মেসির পরিবার লিওনেস দে রোসারিও ক্লাবটি প্রতিষ্ঠা করে। বর্তমানে দলটি আর্জেন্টিনার ফুটবলের চতুর্থ স্তরের লিগ প্রিমেরা সি’তে খেলে।

ফাইনাল হারের পর আর্জেন্টিনা দলের একটি অংশ কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে রাজধানী বুয়েনোস আইরেসে পৌঁছায়, যেখানে হাজারও সমর্থক তাদের স্বাগত জানান। তবে মেসি দলের সঙ্গে সেখানে যাননি এবং সরাসরি রোসারিওতে ফিরে যান।

জানা গেছে, ছুটি শেষে মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে তিনি কবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে ফিরবেন, তা এখনও জানা যায়নি।

এদিকে, ইন্টার মিয়ামি মেজর লিগ সকার (এমএলএস)-এর নতুন মৌসুমের খেলা শুরু করেছে। ক্লাবটি মেসিকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে যতটা সময় প্রয়োজন, ততটাই দিতে প্রস্তুত।

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসি প্রায় পুরোপুরি নীরব ছিলেন। ম্যাচ শেষে তিনি মাত্র একটি পোস্ট করেন এবং সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনায় ফেরার ফ্লাইটেও ছিলেন না। কিছুক্ষণের মধ্যেই তাকে নিজ শহর রোসারিওতে পৌঁছাতে দেখা যায়।

বিজ্ঞাপন