রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন থেকে রোধ করল বিজিবি

মহেশপুর সীমান্তে বিজিবি ৬ জনকে পুশইন থেকে রোধ করেছে।

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন থেকে রোধ করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬ জনকে পুশইনের চেষ্টা চালায়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের এ প্রচেষ্টা রুখে দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা এলাকা দিয়ে বিএসএফ ৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেয়।

বিজিবি জানিয়েছে, বিএসএফ পরবর্তীতে ওই ৬ জনকে শূন্যরেখার ভারতের অংশে নিয়ে যায়। বিজিবির কর্মকর্তারা জানান, পুশইন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন