রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মুম্বাইয়ে আন্দোলনে পুলিশের ভ্যান থামিয়ে ভাইরাল রিয়া আহির

মুম্বাইয়ের আন্দোলনে পুলিশের ভ্যান থামিয়ে ভাইরাল হয়েছেন অভিনেত্রী রিয়া আহির।

মুম্বাইয়ে আন্দোলনে পুলিশের ভ্যান থামিয়ে ভাইরাল রিয়া আহির

মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই তরুণী হলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী, মডেল, উপস্থাপক ও উদ্যোক্তা রিয়া আহির। তিনি ভারতের নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলনের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তির দাবিতে পুলিশের পথরোধ করেন।

গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শিবাজী পার্ক এলাকায় পৌঁছানোর পর রিয়া দেখতে পান, কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। শিক্ষার্থীদের আটকের পেছনে কোনো বৈধ নির্দেশ নেই দাবি করে তিনি পুলিশের কাছে জানতে চান, আটকের লিখিত নির্দেশ কোথায়। সন্তোষজনক উত্তর না পেয়ে তিনি পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে যান।

রিয়া জানান, ভ্যানে থাকা এক নারী আন্দোলনকারীর হাত ধরে পাশে হাঁটছিলেন। পরে তিনি অনুভব করেন, পরিস্থিতির পরিবর্তন করতে হলে সরাসরি গাড়ির সামনে অবস্থান নিতে হবে। এর ফলে ঘটনাস্থলে আরও অনেক তরুণ-তরুণী এগিয়ে আসেন এবং প্রতিবাদের পরিবেশ আরও জোরালো হয়ে ওঠে।

রিয়া বলেন, তার এই সিদ্ধান্ত ছিল তাৎক্ষণিক এবং আন্দোলনের মুখ বা নেতা হিসেবে নিজেকে দেখতে চান না। তিনি মনে করেন, একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।

তিনি জানান, একটি সেনা পরিবারে বেড়ে উঠেছেন এবং তাঁর বাবার অবসরপ্রাপ্ত সেনাসদস্য। আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্তে পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে।

রিয়া বলেন, তিনি শুধু নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে চেয়েছেন এবং দেশের তরুণদের দাবির সঙ্গে সংহতি জানানো প্রয়োজন বলে মনে করেন।

তিনি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নিজের তুলনা করতে আপত্তি জানিয়েছেন এবং বলেন, যাঁরা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের সঙ্গে তুলনা করার প্রশ্নই ওঠে না।

রিয়া আহির বিনোদন জগতের পরিচিত মুখ। অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি তিনি সমসাময়িক নানা সামাজিক ইস্যুতেও নিয়মিত সরব।

বিজ্ঞাপন