শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
ধর্ম

হেফাজতে ইসলামের বিশেষ দোয়া ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায়

হেফাজতে ইসলাম ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করেছে।

হেফাজতে ইসলামের বিশেষ দোয়া ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায়

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনায় দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে উলামা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী মুফাজ্জল হোসাইন কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। তিনি আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর হাতে চরমভাবে নির্যাতিত। তিনি তার দ্রুত রোগমুক্তি ও সুস্থ হয়ে দেশ-জনগণের সেবায় ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এদিন দেশের বিভিন্ন মাদরাসায়ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দারুল উলুম হাটহাজারী, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লা আশরফুল উলুম মাদরাসা।

হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং দেশবাসীর প্রতি ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন