রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
অর্থনীতি

ফেব্রুয়ারির অর্থনৈতিক ধীরগতির প্রভাব জিডিপিতে দৃশ্যমান

ফেব্রুয়ারিতে অর্থনৈতিক ধীরগতির কারণে জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২২ শতাংশে দাঁড়িয়েছে।

ফেব্রুয়ারির অর্থনৈতিক ধীরগতির প্রভাব জিডিপিতে দৃশ্যমান

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির প্রভাব দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ, যা দ্বিতীয় প্রান্তিকে কমে ৩ দশমিক ০৩ শতাংশে নেমে আসে। তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি আরও কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশে, যা টানা দুই প্রান্তিক ধরে নিম্নমুখী প্রবণতা নির্দেশ করে।

অর্থনীতিবিদদের মতে, গ্যাস ও বিদ্যুতের সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের চাপ, বিনিয়োগে স্থবিরতা এবং ব্যবসায়িক অনিশ্চয়তার সম্মিলিত প্রভাবেই প্রবৃদ্ধির এই ধীরগতি দেখা দিয়েছে।

খাতভিত্তিক হিসাব অনুযায়ী, কৃষি, শিল্প ও সেবা—তিন প্রধান খাতেই প্রবৃদ্ধি কমেছে। শিল্প খাতে প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে শূন্য দশমিক ২৮ শতাংশে নেমে এসেছে, যা খাতটির জন্য একটি বড় ধাক্কা। কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৭৪ শতাংশ এবং সেবা খাতে ৩ দশমিক ৫২ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছর থেকে প্রথমবারের মতো নিয়মিত প্রান্তিকভিত্তিক জিডিপির হিসাব প্রকাশ করছে বিবিএস। চার প্রান্তিকের তথ্য প্রকাশের পর চূড়ান্ত বার্ষিক জিডিপি হিসাব প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন