বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯০৩, ৪২৪৭ জন নিখোঁজ
আন্তর্জাতিক

মার্কিন হামলায় ইরানের চাবাহার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত

মার্কিন হামলায় ইরানের চাবাহার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন হামলায় ইরানের চাবাহার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত

মার্কিন হামলায় ইরানের চাবাহার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার দক্ষিণ-পূর্ব বন্দর নগরী চাবাহারের সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারে এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে এটি তৃতীয়বারের মতো আঘাত হানা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এবং ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে যে, টাওয়ারটি ধসে পড়েছে। এ ঘটনা আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

এতমাদ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চাবাহার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ারটি সামুদ্রিক যান চলাচলকে নিরাপদে পরিচালনা, বন্দর এলাকা পর্যবেক্ষণ এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন