শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ইরানের হামলার দাবি

কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান।

কুয়েত ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ইরানের হামলার দাবি

কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীর রাডার ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানায়, ‘অপারেশন লাইটনিং’ নামে পরিচালিত পাল্টা হামলার দশম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাংক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

এর আগে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে হামলার দাবি করে। তাদের মতে, আলি আল সালেম বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর সি-র‍্যাম আগাম সতর্কীকরণ রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন