বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা হামলা ইরানের ওপর শুরু

যুক্তরাষ্ট্র ইরানের ওপর তৃতীয় দফা হামলা শুরু করেছে, ট্রাম্পের হুমকি ও খামেনির প্রতিশোধের দাবি।

যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা হামলা ইরানের ওপর শুরু

ইরানের উদ্দেশ্যে হামলা করতে আকাশপথে অভিমুখী মার্কিন বহর। আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এম. ভি জিএফএস গ্যালাক্সিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কর্তৃক আক্রমণ করার অভিযোগে যুক্তরাষ্ট্র তৃতীয় দফা হামলা চালিয়েছে।

রোববার (১২ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ডের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। শনিবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আমেরিকান আলোচকদের সীমিত সময় দিয়েছেন।

কর্তার মতে, আলোচনা ব্যর্থ হলে ট্রাম্পের হাতে বিভিন্ন বিকল্প ব্যবস্থা রয়েছে। শনিবার এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিশোধকে জাতীয় দাবি হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এই প্রতিশোধের দাবি অবশ্যই কার্যকর করা হবে। এদিকে, ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের দিকে ১ হাজার মার্কিন ক্ষেপণাস্ত্র তাক করা আছে এবং আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তবে তাদের ওপর ব্যাপক হামলা চালানো হবে।

বিজ্ঞাপন