বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
জাতীয়

জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে

বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে জমির উদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত হবে।

জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজার সময় নির্ধারিত হয়েছে রোববার (১২ জুলাই) বিকেল ৫টায়, যা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।

জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে সমাহিত করা হবে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর এবং তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অষ্টম জাতীয় সংসদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০০২ সালে কিছু সময়ের জন্য অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দেশের সংসদীয় গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন