সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
খেলাধুলা

মেসির প্রথম মুখোমুখি ইংল্যান্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

লিওনেল মেসি প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হবেন সেমিফাইনালে।

মেসির প্রথম মুখোমুখি ইংল্যান্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজতেই কানসাস সিটির মাঠে নিচু হয়ে কিছু একটা ভাবছিলেন লিওনেল মেসি। রোববার (১২ জুলাই) অতিরিক্ত সময়ের জোড়া গোলে ৩-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। তবে, পুরো ম্যাচে দলের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক ছিল না।

নির্ধারিত ৯০ মিনিটে সুইসদের পোস্টে মাত্র দুটি শট রাখতে পেরেছিল আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক ফুটবলে দুই শর বেশি ম্যাচ খেলা ৩৯ বছর বয়সী মেসি জানেন, আটলান্টার সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে এভাবে খেললে টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের ফাইনালের টিকিট কাটা অসম্ভব হয়ে পড়বে।

আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে এর আগে কখনোই থ্রি লায়ন্সদের মুখোমুখি হননি মেসি।

আর্জেন্টিনার জার্সিতে তার রেকর্ড ২০৬তম ম্যাচটি হতে যাচ্ছে ইংলিশদের বিপক্ষে। এর আগে ২০০৫ সালে জেনেভায় এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে হেরেছিল, তবে সেই ম্যাচে মেসি ছিলেন না।

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবার সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। ২০০২ আসরের গ্রুপ পর্বে তাদের শেষ দেখা হয়েছিল। তবে ১৯৬৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের জয় আর ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার ঐতিহাসিক গোল ফুটবল ইতিহাসে অমলিন হয়ে আছে।

বুধবার রাতে আটলান্টায় ম্যারাডোনার সেই স্মৃতি নিয়েই ক্যারিয়ারে প্রথমবার ইংলিশ প্রাচীর ভাঙার নতুন রূপকথা লিখতে মাঠে নামবেন লিওনেল মেসি।

বিজ্ঞাপন