বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
খেলাধুলা

মিসর ম্যাচের পর সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

মিসরের বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে।

মিসর ম্যাচের পর সাইবার হামলার শিকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ী হওয়ার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সাইবার হামলার শিকার হয়েছে। ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের মধ্যে এ ঘটনা ঘটে।

ম্যাচের রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ তুলে এএফএ অফিসিয়াল ইমেইল থেকে সাংবাদিকদের কাছে কিছু বার্তা পাঠানো হয়। ওই বার্তায় দাবি করা হয়, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এএফএ জানিয়েছে, তাদের অফিসিয়াল ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে এবং সাংবাদিকদের কাছে পাঠানো বার্তাগুলো তারা পাঠায়নি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এ হামলা চালিয়েছে।

এ প্রসঙ্গে এএফএ একটি বিবৃতিতে জানায়, “আমরা জানতে পেরেছি, আমাদের অফিসিয়াল ইমেইল অ্যাকাউন্ট থেকে এমন কিছু বার্তা পাঠানো হয়েছে যা আমাদের কেউ পাঠায়নি।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বার্তাগুলোতে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে। এএফএ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে, তাদের অ্যাকাউন্ট থেকে আসা অস্বাভাবিক বার্তাগুলোকে গুরুত্ব না দিতে।

এএফএ আরও জানিয়েছে, “আমাদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা কী ঘটেছে তা খতিয়ে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থা নিতে কাজ করছি।”

বিজ্ঞাপন