বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির জাদুকরী গোলের পর উচ্ছ্বাসে ভাসছেন তারকারা

মেসির জাদুকরী গোলের পর উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা।

মেসির জাদুকরী গোলের পর উচ্ছ্বাসে ভাসছেন তারকারা

বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। গত মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩-২ গোলে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে অনুরাগীরা উন্মাদনায় রয়েছেন। চিত্রনায়িকা পূর্ণিমা ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে লেখেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি ও তাঁর যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়!’

পেনাল্টি মিসের পর মেসির দুর্দান্ত প্রত্যাবর্তনে মুগ্ধ হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি মন্তব্য করেন, ‘এটাই মেসি, এটাই আর্জেন্টিনা।’ অন্য একটি পোস্টে তিনি লেখেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তন!’

চিত্রনায়িকা পরী মণি সম্প্রতি পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি হুইলচেয়ারে বসা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানি না…।’

মেসি গোল দেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন পরী, এবং তিনি বাসায় ফিরেছেন। রসিকতা করে তিনি লেখেন, ‘মেসি গোল দেওয়ার পর হসপিটালে আর রাখে নাই আমাকে!’

পপতারকা মিলা মজা করে বলেন, ‘এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনই আর্জেন্টিনাকে ডাকলাম অমনি জিতে গেল আর্জেন্টিনা!’ অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘খুব ভয় পাইছিরে! তবে মিশর দুর্দান্ত খেলেছে।’

বিজ্ঞাপন