বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলা আক্রান্তের সংখ্যা ৪,৩৮১, মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের মৃত্যু, ২৭০০ জন নিখোঁজ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩২ জনের প্রাণহানি কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৩২, পেরেইরায় ৬৬ জনের মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, শতাব্দীর সর্বাধিক শক্তিশালী কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ায় ইউক্রেনের হামলায় ১৩ জনের প্রাণহানি, আহত ৩৯ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১১ কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ৫০ জনের বেশি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি
আন্তর্জাতিক

সিরিয়ার বাফার জোনে ইসরায়েলের সামরিক অভিযান, নিহত কয়েকজন সশস্ত্র সদস্য

সিরিয়ার বাফার জোনে ইসরায়েলি সামরিক অভিযানে নিহত হয়েছে কয়েকজন সশস্ত্র সদস্য।

সিরিয়ার বাফার জোনে ইসরায়েলের সামরিক অভিযান, নিহত কয়েকজন সশস্ত্র সদস্য

সিরিয়ার দক্ষিণ সীমান্তে জাতিসংঘ ঘোষিত বিশেষ বাফার জোনে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই অভিযানে বেশ কয়েকজন সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

রোববার (২৮ জুন) ইসরায়েলি সামরিক বাহিনীর ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়। আইডিএফ জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার বিশেষ সিকিউরিটি জোনের ভেতরে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

নিহত সশস্ত্র ব্যক্তিদের কোন সংগঠনের বা গোষ্ঠীর সাথে জড়িত ছিল, সে বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে গোলান মালভূমি সংলগ্ন জাতিসংঘ ঘোষিত সিরিয়ার এই বাফার জোনটি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেয় আইডিএফ।

জাতিসংঘের সাম্প্রতিক তথ্য ও পর্যবেক্ষণ অনুযায়ী, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখন পর্যন্ত সিরিয়ার প্রায় ২৩৫ বর্গ কিলোমিটার এলাকা নিজেদের অবৈধ দখলে রেখেছে ইসরায়েল, যা নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন