শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জাপান সুইডেনের সঙ্গে ড্র করে ব্রাজিলের মুখোমুখি হবে

জাপান সুইডেনের সঙ্গে ড্র করে ব্রাজিলের মুখোমুখি হবে ২০২৬ বিশ্বকাপে।

জাপান সুইডেনের সঙ্গে ড্র করে ব্রাজিলের মুখোমুখি হবে

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাপান। এই ড্রয়ের মাধ্যমে রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সামুরাই ব্লুরা।

শুক্রবার (২৬ জুন) ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের দারুণ পাস থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। তবে ছয় মিনিট পরই দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরান অ্যান্থনি এলাঞ্জা।

ম্যাচের শেষ দিকে জয়ের একাধিক সুযোগ তৈরি করেছিল সুইডেন। তবে, অতিরিক্ত সময়ে এলাঙ্গা ও অ্যালেক্সান্ডার আইজ্যাকের নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে দলকে হার থেকে বাঁচান জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি।

এদিকে, তিউনিসিয়াকে হারিয়ে নেদারল্যান্ডস গ্রুপ এফ-এর শীর্ষস্থান দখল করায়, শেষ ৩২-এ মরক্কোর মুখোমুখি হবে ডাচরা এবং রানার্সআপ জাপানের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সুইডেনের পরবর্তী ম্যাচ হবে গ্রুপ বি, ই অথবা আই-এর বিজয়ীর বিপক্ষে। অন্যদিকে, তিন ম্যাচেই হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে তিউনিশিয়া।

বিজ্ঞাপন