শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

কুরাসাও ও আইভরি কোস্টের মুখোমুখি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ

কুরাসাও ও আইভরি কোস্টের মধ্যে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কুরাসাও ও আইভরি কোস্টের মুখোমুখি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে কুরাসাও ও আইভরি কোস্ট মুখোমুখি হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

আইভরি কোস্টের জন্য একটি ড্র'ই যথেষ্ট, তবে কুরাসাওকে ইতিহাস গড়তে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই। আসরের শুরুতে ইকুয়েডরকে ১–০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল আইভরি কোস্ট, কিন্তু দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ২–১ ব্যবধানে হারতে হয়েছে তাদের।

আইভরি কোস্টের জন্য এই ম্যাচটি নকআউট পর্বে ওঠার স্বপ্ন পূরণের সুযোগ। তারা আগে কখনও গ্রুপ পর্ব পেরোতে পারেনি এবং বিশ্বকাপে এক আসরে দুটি ম্যাচও জেতা হয়নি। তাই এই ম্যাচটি তাদের জন্য নতুন অধ্যায় লেখার সুযোগ।

আইভরি কোস্টের আক্রমণভাগ আত্মবিশ্বাসী। বিশ্বকাপ ইতিহাসে তাদের খেলা ১১ ম্যাচের মধ্যে ১০টিতে গোল করেছে দলটি। তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দে তার প্রথম দুই ম্যাচে আটটি সফল ড্রিবল করে নজর কেড়েছেন।

অন্যদিকে, কুরাসাওয়ের প্রথম ম্যাচে জার্মানির কাছে ৭–১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে আলোচনায় ফিরে এসেছে। গোলরক্ষক এলয় রুম সেই ম্যাচে ১৫টি সেভ করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সেভের রেকর্ড গড়েছেন।

কুরাসাওয়ের সামনে এবার একটি বড় সুযোগ রয়েছে। র‍্যাঙ্কিংয়ে ৮৩তম স্থানে থাকা দলটি নকআউট পর্বে উঠতে পারলে বিশ্বকাপ ইতিহাসে গ্রুপ পর্ব পেরোনো সর্বনিম্ন র‍্যাঙ্কিংধারী দলগুলোর একটি হয়ে যাবে।

এই গ্রুপে প্রতিটি দল ইতোমধ্যে দুইটি করে ম্যাচ খেলেছে, যেখানে ২ জয় নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে জার্মানি।

বিজ্ঞাপন