শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
গাজা শহরে ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত মস্কোতে ইউক্রেনের সর্ববৃহৎ ড্রোন হামলা, ১৭ জন আহত ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি
রাজনীতি

বিএনপি নেতা হারুন আল রশিদ মারা গেছেন

বিএনপি নেতা হারুন আল রশিদ মারা গেছেন, বয়স ছিল ৮৭ বছর।

বিএনপি নেতা হারুন আল রশিদ মারা গেছেন

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদ বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন আল রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি দেশের একজন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন।

রাজনৈতিক জীবনে হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

খালেদা জিয়ার প্রথম সরকারের সময় তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নরসিংসার গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল বারী পাকিস্তান আমলে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আদালতের মোক্তার ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। পরিবার থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন