মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

হাইতির বিপক্ষে খেলবেন না নেইমার, ইনজুরির কারণে বিশ্রামে

হাইতির বিপক্ষে ম্যাচে ইনজুরির কারণে খেলবেন না নেইমার।

হাইতির বিপক্ষে খেলবেন না নেইমার, ইনজুরির কারণে বিশ্রামে

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিরুদ্ধে খেলবেন না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ইনজুরির কারণে তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না।

নেইমার ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে নিউ জার্সিতে অবস্থান করবেন। সেখানে তিনি হোটেল ও প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক সুবিধা ব্যবহার করে পুনর্বাসনমূলক অনুশীলন চালিয়ে যাবেন।

ব্রাজিলের প্রথম গ্রুপ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার সময়ও নেইমার মাঠে নামতে পারেননি। সেই ম্যাচের স্কোয়াডেও তাকে রাখা হয়নি।

ব্রাজিলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার গতকাল দলের উন্মুক্ত অনুশীলনে কিছু সময় সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন এবং ফিটনেস কোচদের তত্ত্বাবধানে আলাদা পুনর্বাসনমূলক কাজও করেছেন।

তবে, নেইমার কবে মাঠে ফিরবেন, তা এখনও নিশ্চিত করেনি ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন