সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিল, আলোচনা চলছে ইরানের সঙ্গে

জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিল, আলোচনা চলছে ইরানের সঙ্গে।

জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিল, আলোচনা চলছে ইরানের সঙ্গে

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইরানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের আলোচনায় অংশ নেওয়ার জন্য সুইজারল্যান্ড সফর আপাতত বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, পরবর্তী ধাপের আলোচনা নিয়ে কিছু বিষয় এখনও চূড়ান্ত না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল যাত্রার জন্য প্রস্তুত থাকলেও আলোচনার ব্যবস্থাপনা ও সময়সূচি এখনো পুরোপুরি নির্ধারিত হয়নি।

মুখপাত্র আরও বলেন, ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া মাত্রই জানানো হবে।

প্রসঙ্গত, জেডি ভ্যান্সের শুক্রবার (১৯ জুন) সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল। তিনি বৃহস্পতিবার জানিয়েছিলেন, তিনি চুক্তির সরাসরি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে চান। তবে সফরের সময়সূচি তখনও অনিশ্চিত ছিল।

ভ্যান্স আরও জানান, চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কারিগরি পর্যায়ের আলোচনা এই সপ্তাহের শেষেই শুরু হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের আলোচক দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছেন।

বিজ্ঞাপন