যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ওই সমঝোতার আওতায় থাকা সব ধরনের দায়বদ্ধতা লঙ্ঘন করেছে।
শনিবার (১৮ জুলাই) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, 'যুক্তরাষ্ট্র কার্যত তাদের সব প্রতিশ্রুতি পদদলিত করেছে এবং সেগুলো স্থগিত করেছে। আমরাও ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় আমাদের প্রতিশ্রুতি স্থগিত করেছি এবং সেগুলো আর বাস্তবায়ন করছি না।'
তিনি যুক্তরাষ্ট্রের 'আগ্রাসী কর্মকাণ্ড'কে সমঝোতা লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করেন। গারিবাবাদি বলেন, 'এমন পরিস্থিতিতে ইরানের প্রধান অগ্রাধিকার এখন দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।'
ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। তিনি উল্লেখ করেন, 'আমরা এখন দেশ রক্ষায় ব্যস্ত'।