মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা, আইসিসির নজরে

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে হেগে পাঠানোর দাবি করেছেন নিউইয়র্কের মেয়র।

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা, আইসিসির নজরে

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে বলেছেন, তাকে নেদারল্যান্ডসের দ্য হেগে পাঠানো উচিত।

মামদানি জানান, নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অভিযোগের মুখোমুখি হয়েছেন এবং তার স্থান হেগে। তিনি বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে।

মেয়র মামদানি মার্কিন একটি গণমাধ্যমকে বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ব্যবহার করে বিদেশি নেতাদের গ্রেফতারের আইনি ক্ষমতা তার আছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

তিনি জানান, এই বিষয়টি নিয়ে তিনি নিউ ইয়র্কের আইন বিভাগের সঙ্গে আলোচনা করছেন।

উল্লেখ্য, আইসিসি গাজা সংঘাতকে কেন্দ্র করে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ইসরায়েল ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বিজ্ঞাপন