শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু, মাঠে কেঁদে ফেললেন

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপে শুরু, মাঠে কেঁদে ফেললেন কঠিন সময়ের স্মৃতিতে।

মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু, মাঠে কেঁদে ফেললেন

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছেন। ম্যাচটি আর্জেন্টিনার ৩–০ গোলে জয় দিয়ে শেষ হয়েছে।

ম্যাচের পর মেসিকে মাঠে কাঁদতে দেখা যায়। প্রথম গোলের পর তিনি কিছুক্ষণ উল্লাস করেন, কিন্তু পরে মাথা নিচু করে চোখে জল মুছতে দেখা যায়। মেসি জানান, তিনি কেঁদে ফেলেছিলেন, তবে এর পেছনে ফুটবলের কোনও সম্পর্ক নেই।

মেসি বলেন, "হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম। গত কয়েকটা দিন খুব কঠিন ছিল। কঠিন সময় কাটিয়েছি। সেগুলোই মনে পড়ছিল।" তবে তিনি সেই কঠিন সময়ের বিস্তারিত উল্লেখ করেননি।

তিনি সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমি গোটা দলের কাছে কৃতজ্ঞ। ওরা অনেক চেষ্টা করেছে আমাকে ভাল রাখতে।"

৩৯ বছর বয়সেও গোল করে চলেছেন মেসি। বিশ্বকাপে তাঁর প্রথম হ্যাটট্রিকটি এসেছে দীর্ঘ সময় পর। তিনি জানান, বর্তমানে খেলা উপভোগ করছেন এবং দুর্দান্ত দলের হয়ে খেলতে পেরে খুশি।

বিজ্ঞাপন