মায়ামির তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে বিশ্বমঞ্চে নতুন রূপকথা লেখার পথে রয়েছে সৌদি আরব। মঙ্গলবার (১৬ জুন) উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়েছে তারা।
ম্যাচের ৪১ মিনিটে কর্নার থেকে আসা বলটি ধরে শক্তিশালী এক হেড নেন সৌদির হাসান আল তামবাকতি। উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার চরম ভুলের সুযোগ নিয়ে আবদুলেলাহ আল-আমরি বলটি জালে পাঠান।
মুসলেরার এই ভুলের ফলে উরুগুয়ে প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যায়। ২০২২ সালে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের সাফল্যের পর, এবার উরুগুয়েকে স্তব্ধ করার লক্ষ্যে হাঁটছে তারা।