সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে চুক্তির পর ফ্রান্সে জি৭ সম্মেলন শুরু

ফ্রান্সে শুরু হচ্ছে ৫২ তম জি৭ সম্মেলন, যেখানে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে চুক্তির পর ফ্রান্সে জি৭ সম্মেলন শুরু

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর ফ্রান্সে শুরু হচ্ছে ৫২ তম জি৭ শীর্ষ সম্মেলন। সোমবার (১৫ জুন) ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে সাতটি দেশের বিশ্বনেতারা বৈঠকে মিলিত হচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে চুক্তিটি আগামী শুক্রবার (১৯ জুন) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। তবে জি৭ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইতে পারেন। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলা এই সম্মেলনে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা প্রধান বিষয়গুলোর একটি হলেও ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ নিয়েও আলোচনা করা হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, নতুন চুক্তির আওতায় লেবাননের প্রতি সমর্থনের বিষয়টিও নেতারা আলোচনা করবেন।

এ বছরের সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সমর্থন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব।

জি৭ জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্মেলনে অংশ নিলেও এটি জি৭-এর আনুষ্ঠানিক সদস্য নয়, কারণ এটি একটি আঞ্চলিক জোট।

বিজ্ঞাপন