সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, সিদ্ধান্তে বাধা

শিক্ষামন্ত্রীর মতে, ৮৩ হাজার মামলা শিক্ষাখাতে সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ৮৩ হাজার মামলা, সিদ্ধান্তে বাধা

শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বর্তমানে ৮৩ হাজার মামলা চলমান রয়েছে, যা বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন রোববার (১৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের একটি কর্মশালায় এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, "দেশের বিচার বিভাগের সদিচ্ছার অভাবের কারণে শিক্ষাখাতে নানা জটিলতা সৃষ্টি হচ্ছে।" তিনি আরও জানান, ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশে ঝড়ে পরা শিক্ষার্থীর হার অন্যান্য দেশের তুলনায় বেশি।

শিক্ষামন্ত্রী বলেন, এ পরিস্থিতি মোকাবিলার জন্য শিশুদের বিদ্যালয়মুখী করতে স্কুল ফিডিং কার্যক্রম আরও বাড়ানো হবে। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, জুতো, স্কুলব্যাগ প্রদানসহ ওয়ান টিচার ওয়ান ট্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার পরিবেশকে আনন্দমুখর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন