সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো

কেনেডি সেন্টার থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলা হলো আদালতের নির্দেশনায়।

কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম মুছে ফেলা হলো

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কেনেডি সেন্টার ভবন থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম সম্পূর্ণরূপে সরিয়ে ফেলা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা।

রোববার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার (১৩ জুন) আদালতের নির্দেশনার ভিত্তিতে নামটি অপসারণের কাজ শুরু করা হয়। এর আগে, ভবনের ফ্যাসাড থেকে নামটি ঢেকে রাখতে একটি ত্রিপল ব্যবহার করা হয়েছিল।

এই সিদ্ধান্তকে কেন্দ্রটির ওপর ট্রাম্পের প্রভাব কমানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কেনেডি সেন্টার দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট জন. এফ. কেনেডির স্মৃতিতে গড়ে তোলা একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।

নাম অপসারণের বিষয়টি আদালতের একটি রায়ের অংশ হিসেবে কার্যকর করা হয়েছে, তবে এর বিরুদ্ধে আইনি লড়াই এখনও চলমান রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে নাম সরাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে বাড়তি সময় দেওয়া হয়েছিল।

শনিবার ভোর থেকে শ্রমিকরা ভবনের বাইরের অংশে থাকা সাইনেজ অপসারণের কাজ শুরু করেন। এ সময় কিছু মানুষ কেনেডি সেন্টার ভবনের নিচে জড়ো হয়ে এ দৃশ্য দেখেন এবং ছবি তোলেন।

কিছু লোক এটিকে 'ন্যায়বিচারের জয়' হিসেবে অভিহিত করেছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক ও আইনি বিতর্কের অংশ হিসেবেও দেখছেন। মার্কিন বিচার বিভাগ জানায়, রায়ের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চললেও আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমানে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন