সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাবেক আইজিপি বেনজীরকে দুবাই থেকে গ্রেপ্তার করলো পুলিশ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবেক আইজিপি বেনজীরকে দুবাই থেকে গ্রেপ্তার করলো পুলিশ

বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় এই গ্রেপ্তারটি ঘটেছে।

আজ রোববার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘প্রত্যার্পণ চুক্তির আওতায় কূটনৈতিক চ্যানেলে তাকে দেশে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানো হবে।’

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, গত ১২ জুন ইন্টারপোল বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করেছে। বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন।

তিনি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিভিন্ন দুর্নীতির।

বিজ্ঞাপন