বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, জ্বালানি-খাদ্যের দাম কমানোর দাবি

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, জ্বালানি ও খাদ্যের দাম কমানোর দাবি।

ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ, জ্বালানি-খাদ্যের দাম কমানোর দাবি

ইন্দোনেশিয়ায় তীব্র অর্থনৈতিক সংকট ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১২ জুন) ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী জাকার্তায় শতশত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজপথে নেমে আসে।

বিক্ষোভের আয়োজকরা ‘দেউলিয়ার পথে ইন্দোনেশিয়া’ ব্যানার নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা যখন সরকারি ভবনের দিকে অগ্রসর হতে চেষ্টা করেন, পুলিশ তাদের বাধা দেয়।

চলমান ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। সরকারের ব্যয়বহুল প্রকল্পের কারণে বাজেট ঘাটতি দেখা দিয়েছে, এবং চলতি সপ্তাহের শুরুতে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়।

দেশটির অর্থনীতিতে চাপ বাড়তে থাকায় রুপিয়াহ মুদ্রার মানও কমেছে। জুন মাসে এক ডলারের বিপরীতে রুপিয়াহ ১৮ হাজারে নেমে যায়, যা মার্চে ছিল প্রায় ১৬ হাজার।

সরকার এই সপ্তাহে জ্বালানির দামে ৩২ শতাংশ বৃদ্ধি ঘোষণা করলে জনঅসন্তোষ আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা সরকারের ব্যয় অগ্রাধিকারের সমালোচনা করেন এবং প্রেসিডেন্ট প্রাবোওর ‘ফ্রি মিল’ কর্মসূচিকে অযৌক্তিক ব্যয় হিসেবে উল্লেখ করেন।

এছাড়া, আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন খাতে সেনাবাহিনীর বাড়তি ভূমিকার বিরোধিতা করেন। ইন্দোনেশিয়ায় সর্বশেষ বড় ছাত্র-জনতার আন্দোলন হয়েছিল গত আগস্টে, যখন আবাসন সংস্কারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন