মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
আন্তর্জাতিক

সৌদি আরবের নতুন বিমান সংস্থা 'রিয়াদ এয়ার' যাত্রা শুরু

সৌদি আরবের নতুন বিমান সংস্থা 'রিয়াদ এয়ার' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

সৌদি আরবের নতুন বিমান সংস্থা 'রিয়াদ এয়ার' যাত্রা শুরু

এক বছরেরও বেশি সময়ের বিলম্বের পর সৌদি আরবের দ্বিতীয় জাতীয় বিমান সংস্থা 'রিয়াদ এয়ার' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। বুধবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রিয়াদ থেকে লন্ডনগামী একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি 'রিয়াদ এয়ার'-এর সাদা ও হালকা বেগুনি রঙের লিভারিতে সজ্জিত ছিল।

'রিয়াদ এয়ার' সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন দ্বিতীয় এয়ারলাইন হিসেবে রাজধানী রিয়াদকে একটি বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে।

২০২৫ সালে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও বোয়িংয়ের সরবরাহজনিত বিলম্ব এবং উৎপাদন ও নিরাপত্তা সমস্যার কারণে প্রকল্পটি পিছিয়ে যায়।

এছাড়া, সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা পুরো অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।

বিজ্ঞাপন