ডেঙ্গু রোগের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রত্যেক উপজেলায় একজন করে স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সকালে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, "আমরা প্রত্যেক উপজেলায় একজন স্বাস্থ্য কর্মকর্তা পাঠাচ্ছি যাতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।"
মন্ত্রী আরও জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে। তিনি বলেন, "আমরা ওই ছয় শিশুর মায়েদের সঙ্গে কথা বলছি এবং অপরাধের উৎস খুঁজে বের করার চেষ্টা করছি।"
এছাড়াও, স্বাস্থ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি মিটিং অনুষ্ঠিত হবে। আইনগতভাবে কোনো অপরাধ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্ত্রী হাম রোগের প্রাদুর্ভাব কমে আসার তথ্য উল্লেখ করে বলেন, "মৃত্যুর সংখ্যা কমে এসেছে এবং যে ভ্যাকসিন দেওয়া হয়েছে তার কার্যকারিতা পেতে ১৫ থেকে ১ মাস সময় লাগবে।"