বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ ইরানে যুক্তরাষ্ট্রের ৭ ঘণ্টার হামলা, পাল্টা জবাব দিলো ইরান ব্যাটারি রিকশার ধাক্কায় ৩ বছরের নওরিনের মৃত্যু মার্কিন হামলার পর ইরানের প্রতিশোধ: গাল্ফে ট্যাঙ্কার লক্ষ্যবস্তু ব্যাংককে মিউজিক বারে আগুন: মৃতের সংখ্যা ৩০, তদন্ত চলছে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত, পাল্টা প্রতিশোধের আশঙ্কা বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ যুক্তরাষ্ট্র-ইরান সংঘর্ষ: জুলাই মাসে পরিস্থিতির পরিবর্তন
স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৩

দেশে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৩ জন। মোট মৃত্যু ৫৮৫ জনের।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ জন শিশু।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৫৩ শিশু। একই সময়ে ১ হাজার ৩২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এদিকে, এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৯৩৬। স্বাস্থ্য অধিদফতর এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেছে।

বিজ্ঞাপন