শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের মতে, খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শিগগিরই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। ট্রাম্পের এই মন্তব্যটি যুক্তরাষ্ট্রের জন্য হরমুজ প্রণালির প্রয়োজনীয়তা সম্পর্কেও প্রশ্ন তুলেছে।

ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমাদের জন্য এটির প্রয়োজন নেই।"

যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি শুভকামনা জানান।

ইরানের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, "কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।" তিনি দাবি করেন, ইরানে ইতোমধ্যেই শাসন পরিবর্তন ঘটেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা একবারেই শেষ হবে নাকি আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে, এই বিষয়ে ট্রাম্প নিশ্চিত নন। তিনি বলেন, বিকল্প কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে বলেন, "বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই।"

ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর টোল আদায় করবে, এমন সংবাদের বিষয়ে ট্রাম্প বলেন, "আমরা তা হতে দেবো না।"

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন