বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি আরবের তেল পাইপলাইনে ইরানের হামলা, বিপর্যস্ত সরবরাহ

সৌদি আরবের তেল পাইপলাইনে ইরানের হামলা, সরবরাহে বিপর্যয়ের আশঙ্কা।

সৌদি আরবের তেল পাইপলাইনে ইরানের হামলা, বিপর্যস্ত সরবরাহ

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান, যা দেশটির অপরিশোধিত তেল রফতানির প্রধান মাধ্যম। বুধবার (৮ এপ্রিল) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হামলার ফলে পাইপলাইনসহ সৌদি আরবের অন্যান্য স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু হয়েছে। এদিকে, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কারণে বিশাল পরিমাণ তেল ও গ্যাস আটকা পড়ে, যা বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে।

সৌদি আরব প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ এলাকা থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নিচ্ছিল। হামলার ফলে পাইপলাইনটির তেল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই হামলা বিশ্বের সবচেয়ে ভয়াবহ জ্বালানিসংকটকে আরও তীব্র করে তুলতে পারে। সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো তাদের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেল অভ্যন্তরীণ কাজে ব্যবহার করে, বাকি ৫০ লাখ ব্যারেল রফতানির জন্য রাখা হয়।

শিপিং ডেটা অনুযায়ী, ২৩ মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে গড়ে দৈনিক ৪৬ লাখ ব্যারেল তেল পাঠানো হয়েছে, যা পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতার কাছাকাছি।

বিজ্ঞাপন